Dhaka, Sunday | 9 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 9 August 2026 | English
শিরোনাম:

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:০৫ পিএম আপডেট: ০৯.০৮.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিটর : ২৬)

নওগাঁর মান্দা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৩৭) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার ৩ নম্বর পরানপুর ইউনিয়নের সীমান্তবর্তী চককেশব শান্তার ব্রিজের মোড় থেকে প্রায় ৫০০ মিটার পূর্বে ভাঙ্গা এলাকায় শূকুরের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। তিনি মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের ছোট ভাই। পেশায় তিনি একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। উপজেলার বানিশর-কালিতলা বাজারে তাঁর একটি ফার্মেসি রয়েছে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে ব্যবসায়িক কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুরের দিকে যাচ্ছিলেন শাহজাহান আলী। এ সময় এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝