ভোলায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশার সোনাডুগী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইজ ভোলার একটি দল সোনাডুগী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
এফপি/ফ