Dhaka, Friday | 7 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 7 August 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

প্রকাশ: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিটর : ২৮)

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

শুক্রবার (৭ আগস্ট) ভোর রাতে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন অভিযান চালিয়ে শিবগঞ্জ সীমান্তের চকপাড়া বিওপির একটি বিশেষ টহলদল চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে সীমান্তের ১৮৩/৩-এস পিলারের ১’৩ কিমি বাংলাদেশের অভ্যন্তরে একটি বাঁশবাগান থেকে ৩৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ  ও ১ হাজার ৬ শ' ৩০ পিস নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করেন।

এ সময় বিজিবি’র আগমন টের পেয়ে সংঘবদ্ধ মাদক চোরাচালানীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিজিবি'র পক্ষ হতে আটককৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কাজ চলমান ছিল।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝