Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

দালালমুক্ত হাসপাতাল গড়তে আনসার সদস্যদের কঠোর বার্তা

ডিএমএ পরিচালক

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:২২ এএম আপডেট: ২৯.০৭.২০২৬ ৯:২৪ এএম  (ভিজিটর : ১৮)

হাসপাতালে শৃঙ্খলা ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর শেরেবাংলানগরে নিয়োজিত আনসার সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কড়া নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মোঃ আসাদুজ্জামান গনী। 

মঙ্গলবার (২৮ জুলাই) শেরেবাংলানগর আদর্শ মহিলা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।

গুরুত্বপূর্ণ এই সভায় সোহরাওয়ার্দী মেডিকেল, নিউরো সায়েন্স, পঙ্গু, হৃদরোগ, শিশু ও চক্ষু হাসপাতাল—এই ছয়টি হাসপাতালে মোতায়েনকৃত অঙ্গীভূত আনসারের পিসি, এপিসি ও আনসার সদস্যরা অংশ নেন। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের অঙ্গীভূত আনসারদের জন্য নেয়া কল্যাণমুখী বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডিএমএ পরিচালক বলেন, সরকারি হাসপাতালের নিরবিচ্ছিন ও সুষ্ঠু চিকিৎসাসেবা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে আনসার সদস্যদের নিজেদের শৃঙ্খলার অটুট রাখা অত্যন্ত জরুরি। শৃঙ্খলা ও সুনামের সাথে দায়িত্ব পালন করলে সুযোগ-সুবিধা বাড়বে ইনশাআল্লাহ।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বহিরাগত দালাল চক্র নির্মূলে আনসারদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে সেবাগ্রহীতাদের সহযোগিতা করে তাদের কাছ থেকে যেকোনো ধরনের বকশিস বা আর্থিক সুবিধা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে সর্বোচ্চ সততা বজায় রাখার তাগিদ দেওয়া হয়।

হাসপাতালের মতো জনাকীর্ণ ও সংবেদনশীল স্থানে চিকিৎসক, নার্স ও সেবাগ্রহীতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান ডিএমএ পরিচালক। মতবিনিময় সভায় ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট থানা কর্মকর্তা উপস্থিত ছিলেন, যা তৃণমূল পর্যায়ে আনসার সদস্যদের উৎসাহিত করেছে এবং বাহিনীর নিয়মিত তদারকি আরও জোরদার হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝