Dhaka, Monday | 27 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 27 July 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে র‍্যাবের অভিযান, বিপুল ইয়াবাসহ গ্রেপ্তার - ১

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৫:৩০ পিএম আপডেট: ২৭.০৭.২০২৬ ৫:৩২ পিএম  (ভিজিটর : ১১)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি দল।

সোমবার (২৭ জুলাই) বেলা পৌনে ১২টায় কোটালীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানারপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কোটালীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে দুপুরে থানা পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।

ভাটিয়াপাড়া ক্যাম্পের কম্পানি কমান্ডার এস এম রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গ্রাম থেকে মিরাজ মিয়ার ছেলে সজিব মিয়া (৩৬) নামের এক ব্যক্তিকে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝