কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় পানিতে ডুবে ফারিহা জান্নাত ইভা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনিমুল আবেদীন রাহাত তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফারিহা জান্নাত ইভা উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাকখালী এলাকার মো. শফির মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটিকে পানিতে ডুবে যাওয়ার ঘটনায় মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
এফপি/ফ