মাদারীপুরে ১২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ডায়াবেটিস হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে শহরের চৌরাস্তা এলাকায় ৬তলাবিশিষ্ট ভবনটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
দীর্ঘদিন ধরে ভাড়া করা ভবনে ডায়াবেটিস রোগীদের সেবা দিয়ে আসছিল কর্তৃপক্ষ। এরপর আধুনিক সেবা দেয়ার লক্ষ্যে ভবন নির্মাণের উদ্যোগ নেয় সামজকল্যাণ মন্ত্রনালয়। পরে এটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। নানা জটিলতা কাটিয়ে উদ্বোধন হয় ডায়াবেটিস হাসপাতাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডায়াবেটিস হলো সব রোগের উৎস। সুস্থ থাকতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্য রোগীর পাশাপাশি অসহায়-দুস্থ রোগীরা যেন চিকিৎসা পায় সেদিকে কর্তৃপক্ষের নজর থাকবে। ব্যবসায়িক মনোবৃত্তি পরিহার করে মানুষের কল্যাণে চিকিৎসা সেবা দিয়ে যাবে ডায়াবেটিস সমিতি। সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে গরিব ও অসহায়দের জন্য সেবা সহজলভ্য করতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মাদারীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি কাজী হুমায়ুন কবির, গণপূর্ত অধিদপ্তরের মাদারীপুরের নির্বাহী প্রকৌশলী।
এফপি/ফ