Dhaka, Sunday | 25 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 October 2026 | English
শিরোনাম:

পটুয়াখালীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৫৬ পিএম আপডেট: ২২.০৭.২০২৬ ৫:৫৯ পিএম  (ভিজিটর : ৬২)

পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ূন কবির শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।

এ সময় তিনি বলেন, “একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীরা যদি নিজ নিজ বাড়িতে একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে অচিরেই বাউফল আরও সবুজ ও বাসযোগ্য জনপদে পরিণত হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি মো. ফিরোজ খান, পটুয়াখালী জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, বাউফল উপজেলা শ্রমিক দলের সভাপতি হাসান মাহমুদ মঞ্জু এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহানসহ শিক্ষকবৃন্দ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আখতার জাহান এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করবে।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীরা নিজেদের বাড়ি ও আশপাশে গাছ রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করে।

স্থানীয়রা জানান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝