Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
শিরোনাম:

ময়মনসিংহে কেন্দ্র সচিবসহ ৭ শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৭:০৬ পিএম  (ভিজিটর : ১৫০)

ময়মনসিংহে এসএসসি পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলা, খাতা বদল ও নকল রাখার দায়ে কেন্দ্র সচিবসহ ৪ শিক্ষক এবং ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে গণিত পরীক্ষা চলাকালে এই বহিষ্কারাদেশ দেওয়া হয় বলে জা‌নি‌য়ে‌ছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

এর মধ্যে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রসচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

তিনি জানান, পরীক্ষার হলে কয়েকজন শিক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গিয়েছে। এটি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সুস্পষ্ট দায়িত্ব অবহেলা। এছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়ায় কেন্দ্রসচিবসহ ৪ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। তারা আগামী ৫ বছর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

বহিষ্কৃতরা হলেন- ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রসচিব অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন এবং উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঠাকুর বাকাই ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, নিলুফার ইয়াসমীন এবং গোলাম রেজুয়ান।

ভাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের হল সুপার শিক্ষক সিকদার জানান, ভোকেশনাল শাখার কয়েকজন ছাত্র সম্ভবত জানালা দিয়ে জব্দ হওয়া মোবাইলগুলো পরীক্ষার হলে নিয়েছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এগুলো ধরা পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে ময়মনসিংহ সদর উপজেলার কাতলাসেন কামিল মাদরাসায় এসএসসি পরীক্ষা চলাকালে দুই শিক্ষার্থীকে খাতা বদল এবং এক শিক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই শিক্ষার্থীরা হচ্ছে- ইয়াসিন আরাফাত সনি, কাউছার মাহমুদ এবং ছাব্বির মাহমুদ শামীম।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝