Dhaka, Wednesday | 8 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 8 July 2026 | English
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
শিরোনাম:

চন্দনাইশে মোবাইল কোর্টে ৪ মামলায় জরিমানা ৪০ হাজার ২০০ টাকা

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১:২৬ পিএম  (ভিজিটর : ৭)

চন্দনাইশ উপজেলার বরকল ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৪০ হাজার ২'শ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। 

গত ১৭ জুন (বুধবার) উপজেলার বরকল ব্রিজ সংলগ্ন এলাকায় বালুর স্তুপে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান ও সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা। 

মোবাইল কোর্ট পরিচালনাকালে বালুভর্তি ২টি ট্রাক আটক করে চালকদের নিকট ড্রাইভিং লাইসেন্স না পাওয়ায় ২০১৮ সালের সড়ক পরিবহণ আইনে চালক মো. আরকান ও চালক মোজাম্মেল হককে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অপরদিকে পার্শ্ববর্তী একটি তেলের দোকানে অভিযান চালিয়ে লাইসেন্স না পাওয়ায় ১৯৫৬ সালের অত্যাবর্শকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা, প্রকাশ্যে ধুমপান করার অপরাধে ২ পথচারীকে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫'র অধীনে ১'শ টাকা করে ২'শ টাকা জরিমানা করা হয়। 

এসময় বালুর স্তুপে অভিযান পরিচালনাকালে কাউকে না পেয়ে বালুর স্তুপে লাল পতাকা স্থাপন করা হয়। বালু ব্যবসার সাথে জড়িতদের সঠিক বৈধ কাগজপত্র নিয়ে তার কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দেয়া হয়। 

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে তাদের সাথে চন্দনাইশ থানা পুলিশ, উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝