Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৯ পিএম  (ভিজিটর : ১৩৯)
বন্দীদের আইনগত সহায়তা ও মানবিক আচরণ নিশ্চিতের নির্দেশ

বন্দীদের আইনগত সহায়তা ও মানবিক আচরণ নিশ্চিতের নির্দেশ

শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিস ফরিদা ইয়াসমিন পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন।

৭ জুলাই মঙ্গলবার পরিদর্শনকালে তিনি কারাগারের সার্বিক পরিবেশ,বন্দীদের সুযোগ-সুবিধা এবং খাদ্য ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

এসময় জেলা প্রশাসক কারাবন্দীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সায়রা ভানু নামে এক ভারতীয় নারী কারাবন্দির প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

একই সঙ্গে অন্যান্য কারাবন্দীদের ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি কারারক্ষীদের উদ্দেশে বন্দীদের সঙ্গে মানবিক, সহনশীল ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশ দেন।

পরে জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করে খাদ্যের মান সন্তোষজনক বলে মন্তব্য করেন। পাশাপাশি রান্নাঘরে গ্যাস সংযোগ স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপবিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) এ.কে.এম.দিলদার হোসেনকে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ কারা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কারারক্ষীরা উপস্থিত ছিলেন।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝