Dhaka, Friday | 1 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 1 May 2026 | English
ড. ইউনূসের বিতর্কিত সিদ্ধান্ত, মার্কিনিদের মন জয়ে শ্রমিক অধিকার ক্ষুণ্ণ করে প্রজ্ঞাপন
৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
বেড়েছে নারীর প্রতি সহিংসতা, এপ্রিলেই মব হামলায় নিহত ২১
বিশ্বকাপ না খেলা ‘বড় ভুল’ ছিল বাংলাদেশের
শিরোনাম:

রায়পুরায় ‘মিথ্যা মামলা’ পত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:০৩ পিএম  (ভিজিটর : ১২৬)

নরসিংদীর রায়পুরায় ‘মিথ্যা মামলা’ পত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। ১২ এপ্রিল শনিবার বিকালে উপজেলার জাহাঙ্গীরনগর এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নিজেদেরকে ভুক্তভোগী দাবী করে কাজী মো. বজলুর রহমান বলেন, কাজল মেম্বারের সাথে তার কোন বিরোধ নেই। সে এলাকায় অরাজকতা সৃষ্টি করছে। তার নামে অসংখ্য মামলা রয়েছে। একই এলাকায় বায়েজিত, মহসিনের সাথে তাদের জমি নিয়ে বিরোধ আছে। তাদের মধ্যে হামলা-মামলা কি হয়েছে সেটা আমরা জানি না। কিন্তু তার উপর হামলার ঘটনায় এলাকার নিরীহ মানুষকে সে আসামি করে হয়রানি করছে।

এদিকে  স্বপন মিয়া নামে আরেকজন ভুক্তভোগী বলেন, কাজল মেম্বারের সাথে তাদের কোন পূর্ববিরোধ ছিল না। তার ছোট ভাই হারুন মিয়ার সাথে কাজল মেম্বারের অর্থনৈতিক লেনদেন ছিল এবং সেটা নিয়ে স্থানীয়রা বসে একটি সিদ্ধান্ত দিয়েছিল। হঠাৎ করে কিছুদিন আগে শুনেন কাজল মেম্বারকে কে বা কারা গুলি করছে। সাথে সাথে তিনি কাজল মেম্বারকে ফোন করে খবর নেন  এবং তাকে কে গুলি করেছে দেখেছে কি না বলেন। তখন কাজল মেম্বার বলছে কাউকে দেখি নাই। পরের দিন জানতে পারেন ও হারুন সহ নিরীহ আরো কয়েকজনকে আসামি করে মামলা করেছে সে।

সংবাদ সম্মেলনে মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন এবং মামলাটি প্রত্যাহারে দাবি জানানো হয়।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝