নাটোরের লালপুরে এইচএসসি ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগে আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগ রয়েছে, তিনি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের টাকা নিলেও তা শিক্ষা বোর্ডে জমা দেননি। এতে আটজন শিক্ষার্থী প্রথম পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরে শিক্ষামন্ত্রীর নির্দেশে তারা পরবর্তীতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন—ইসরাত জাহান, সবুজ আহম্মেদ, শিমুল শেখ, আকিবুল ইসলাম, মো. শিমুল, মো. শাওন, মো. সাব্বির ও তানভির হোসেন।
ঘটনা জানাজানি হলে শিক্ষা বোর্ড তদন্ত শুরু করে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এরপর লালপুর থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় অভিযুক্তকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
কলেজের অধ্যক্ষ মামদুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন
এফপি/র