Dhaka, Tuesday | 30 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 30 June 2026 | English
আগামীকাল ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু বৃহস্পতিবার
আগামী ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
শিরোনাম:

টেকনাফ উপকূলে ট্রলারসহ জেলে অপহরণের অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৪৮ পিএম  (ভিজিটর : ৯)

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। রোববার সকালে টেকনাফের ছেঁড়া দ্বীপসংলগ্ন সাগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি বিকেলে নিশ্চিত করেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম।

ধরে নিয়ে যাওয়া পাঁচজন হলেন সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা।

স্থানীয় জেলেরা জানান, রোববার সকালে টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগরে যায়। পরে ট্রলারটি ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা সেটি আটক করে ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারগুলো দ্রুত নিরাপদ স্থানে সরে যায়।

কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, “সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, “ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে শুনেছি, তাদের বেশিরভাগই রোহিঙ্গা।”

ঘটনার পর উপকূলীয় জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় জেলেরা।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝