Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

বিশ্ব রেকর্ড গড়লেন মেসি, মাঠে নেমেই গোল

প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১০:২৬ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১০:২৯ এএম  (ভিজিটর : ৫২)

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই গোলের দেখা পেলেন লিওনেল মেসি। ফ্রি কিক থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি। এতেই বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়লেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। ২০ মিনিটের ব্যবধানে ফ্রি-কিক থেকে এবারের বিশ্বকাপের ৬ নম্বর গোলের দেখা পান আর্জেন্টাইন অধিনায়ক। 

প্রতিপক্ষ ফুটবলারকে কাটিয়ে জর্ডানের বক্সে ঢোকা কিংবা শট নেওয়ার চেষ্টায় ছিলেন মেসি। আমের জামুস তাকে থামাতে গিয়ে টেনে ধরেন। এরপর রেফারি ফাউলের বাঁশি বাজালে ২৫ গজ দূরত্বে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। 

মানবদেয়ালের পাশে দাঁড়ানো অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওটামেন্ডি কৌশলে সরে গেলে মেসি নিচু শটে বল জালে জড়ান। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝