Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

ঢাবিতে মেসির জন্মদিন উদযাপন, অংশ নিলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:২৫ পিএম  (ভিজিটর : ২৯)

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উদযাপন করেছেন আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু ডেন রুলো এবং আর্জেন্টাইন ডেলিগেশন টিমের সদস্য মার্টিন ডি এসকালাদা উপস্থিত ছিলেন। 

আয়োজন শেষে অংশগ্রহণকারীরা টিএসসি থেকে আনন্দ মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যান। এ সময় মেসির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন সমর্থকরা। আর্জেন্টিনার জাতীয় পতাকা ও মেসির ছবি সম্বলিত ব্যানার নিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থকরা।

অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, জন্মদিন উদযাপন মানে অতীতের সুন্দর স্মৃতি ও আবেগকে স্মরণ করা। তারা শুধু মেসির জন্মদিনই নয়, বরং তার দুই দশকেরও বেশি সময়ের ফুটবল ক্যারিয়ারের অসংখ্য আনন্দঘন মুহূর্ত ও জাদুকরী পারফরম্যান্সকেও উদযাপন করতে এসেছেন। তিনি বলেন, মেসির কঠোর পরিশ্রম, হাল না ছাড়ার মানসিকতা, শৃঙ্খলা ও বিনয় তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারে পরিণত করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি আবেগ এবং আর্জেন্টিনার মানুষের ফুটবলপ্রেমের মধ্যে গভীর মিল রয়েছে। এই অভিন্ন আবেগ এবং খেলোয়াড়দের সর্বোচ্চ প্রচেষ্টাই দুই দেশের মানুষকে এক সুতোয় বেঁধেছে। এমন আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

মেসির বন্ধু ডেন রুলো বলেন, “আমরা আর্জেন্টিনা থেকে বাংলাদেশে এসেছি এখানকার মানুষের আর্জেন্টিনার প্রতি উচ্ছ্বাস ও ভালোবাসা ভাগাভাগি করে নিতে। বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের মুগ্ধ করেছে। আমরা বিশ্বাস করি, আর্জেন্টিনা এবারও বিশ্বকাপ জিতবে।”

ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাবি ছাত্রদলের সভাপতি নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক উপস্থিত ছিলেন। আয়োজনে সমন্বয় করে বর্ণমালা মিডিয়া। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝