Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক-৪

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:৪৩ পিএম  (ভিজিটর : ২০)

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীদের হয়ে প্রক্সি দিতে গিয়ে চারজন আটক হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার সময় তাঁদের সন্দেহজনক আচরণ নজরে এলে নিয়োগকারী কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবিতে জালিয়াতি এবং অন্য প্রার্থীর হয়ে পরীক্ষায় অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে মঙ্গলবার রাতেই তাঁদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কর অঞ্চল কুষ্টিয়ার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ মে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে ছয়টি পদে মোট ১২২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। ১৯ জুন অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মঙ্গলবার ছিল ওই পদের মৌখিক পরীক্ষা।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা দায়ের করেছেন। চারজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে কর অঞ্চল কুষ্টিয়ার কর কমিশনার মহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝