Dhaka, Wednesday | 24 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 24 June 2026 | English
দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
১৬ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা
জাহেদ উর রহমান প্রসঙ্গে বক্তব্য স্পষ্ট করল ভারত
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
শিরোনাম:

জুট মিলে ডাকাতি, মালামালসহ ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:১৮ পিএম  (ভিজিটর : ৩৫)

নাটোরের লালপুর উপজেলার একটি জুট মিলে সংঘটিত প্রায় ৮৫ লাখ টাকার ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান এবং লুট হওয়া মালামালের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

পুলিশ জানায়, গত ৩০ মে গভীর রাতে লালপুর উপজেলার শ্রীরামগাড়ি এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে ১২ থেকে ১৪ সদস্যের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ডাকাতরা মিলের কর্মচারীদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং তাঁদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে প্রায় চার ঘণ্টা ধরে মিলের ট্রান্সফরমার, সাব-স্টেশনের বিভিন্ন যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার, ব্যাটারি, মোটর ও স্পেয়ার পার্টসসহ প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে। এ ছাড়া নগদ ২ লাখ টাকাও নিয়ে যায় তারা।

ঘটনার পরদিন লালপুর থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে সোমবার পাবনার আটঘরিয়া উপজেলা থেকে মাহাতাব, সেলিম, লিটন, সাদ্দাম, খালেক ও সাগর নামে ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান, পাঁচটি মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টাও চলছে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝