Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

গ্রেপ্তারের পরদিন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৩:০৬ পিএম  (ভিজিটর : ৫৬)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আলম গ্রেপ্তারের একদিনের মাথায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

কারা সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে একটি মামলায় নুরুল আলমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কারাগারে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৪ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “কারাগারে অসুস্থ হয়ে পড়ার পরপরই নুরুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া সম্পন্ন এবং প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, নুরুল আলম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একটি মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝