Dhaka, Monday | 31 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 31 August 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় সার কারখানা চালুর দাবিতে মানববন্ধ

প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ১৫)

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ‘আশুগঞ্জ জিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শ্রমিক-কর্মচারীরা। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কারখানায় দ্রুত গ্যাস সংযোগ দিয়ে উৎপাদন চালুরও দাবি জানান তারা।

সোমবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এ কর্মসূচি পালন করে এএফসিসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। এ সময় মহাসড়কে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, গ্যাস সংকটের কারণে গত বছরের ১ মার্চ থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রায় ১ হাজার ২০০ স্থায়ী ও অস্থায়ী শ্রমিকসহ প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচারী সংকটে পড়েছেন। দ্রুত গ্যাস সংযোগ দিয়ে কারখানা সচল করার পাশাপাশি আধুনিকায়ন ও নতুন ‘জিয়া সার কারখানা-২’ স্থাপনের দাবি জানান তারা।

শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে রেলপথ, নৌপথ ও সড়কপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝