Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
শিরোনাম:

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করল অপ্টা

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৪৩ এএম  (ভিজিটর : ৩৮)

বিশ্বকাপের ‘জে’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ের আগে ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।

২৫ হাজার সিমুলেশন চালিয়ে অপ্টার সুপারকম্পিউটার বলছে, ম্যাচটিতে পরিষ্কার ফেবারিট আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে ড্র হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ, আর অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১৭ শতাংশ।

প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে লিওনেল স্কালোনির দল।

সেই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান। অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
শুধু গোলের রেকর্ড নয়, টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার হওয়ার সুযোগও রয়েছে মেসির সামনে।

এর আগে এই কীর্তি গড়েছিলেন ফ্রান্সের জাস্ট ফঁতেইন ও ব্রাজিলের জর্জিনহো।
তবে অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। রাল্ফ রাংনিকের দল প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে। গত ১২ ম্যাচে অস্ট্রিয়ার জয় ১০টিতে।

দুই দলই প্রথম ম্যাচ জিতেছে। ফলে এই ম্যাচের জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে। তবে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপ্টার সুপারকম্পিউটার। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝