Dhaka, Sunday | 13 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 13 September 2026 | English
শিরোনাম:

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মোজাম্মেল হক ফাউন্ডেশন

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:৫৯ এএম  (ভিজিটর : ৩২৩)
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মোজাম্মেল হক ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে মোজাম্মেল হক ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন মোজাম্মেল হক ফাউন্ডেশন। 

সোমবার (২২ জুন) সকালে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউপির পশ্চিম মনকিচর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ফাউন্ডেশনের পক্ষে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় আর্থিক সহায়তা বিতরণকালে মোজাম্মেল হক ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান নেওয়াজ, কার্যনির্বাহী সদস্য রুকনুল ইসলাম আরফাত, জসিম উদ্দিনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ ওসমান গণি বলেন, 'মানবিক দায়বদ্ধতা থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো মোজাম্মেল হক ফাউন্ডেশনের এ ক্ষুদ্র প্রয়াস সব সময় অব্যাহত থাকবে। আশাকরি সমাজের বিত্তবানরাও এই অসহায় পরিবারগুলোর পাশে দাড়াবে।'

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জুন) ভোরে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝