Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

বিশ্বকাপ থেকে বিদায় নিলো আরও একটি দেশ

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ৫:০৯ পিএম  (ভিজিটর : ২৮)

এবারের বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে হাইতি। প্রায় সাত দশক পর বিশ্বকাপ খেলতে আসা হাইতির পর বিদায় নিয়েছে ২৪ বছর পর সুযোগ পাওয়া তুরস্ক। তৃতীয় দেশ হিসেবে আজ বিদায় নিলো আরেক মুসলিম দেশ তিউনিশিয়া।

৪৮ দলের এই আসরে গ্রুপপর্ব থেকে বিদায় নেবে ১৬টি দল। ৩২টি দল উঠবে পরের রাউন্ডে। প্রত্যেক গ্রুপের শীর্ষ দুটি করে ২৪টি দল এবং তৃতীয় স্থানে থাকা ১২টি দলের মধ্যে পয়েন্ট, গোল ব্যবধান ও ফেয়ার প্লেতে এগিয়ে থাকা ৮টি দল খেলবে রাউন্ড অব থার্টি টুতে।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তিনটি দল। গ্রুপ এ থেকে মেক্সিকো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র ও গ্রুপ ই থেকে জার্মানি। এই তিন দল দুটি করে ম্যাচ খেলে দুটি ম্যাচই জিতে ৬পয়েন্ট করে পেয়ে পরের রাউন্ডে পা দিয়ে রেখেছে।

এবারের বিশ্বকাপের তৃতীয় দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হলো তিউনিশিয়ার। এর আগে হাইতি ও তুরস্ক বিদায় নিয়েছিল। তবে সব দলেরই গ্রুপে একটি করে ম্যাচ এখনও বাকি।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝