Dhaka, Sunday | 13 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 13 September 2026 | English
শিরোনাম:

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই

প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৪:৪৭ পিএম  (ভিজিটর : ১২৫)
বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই।

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘর পুড়ে ছাই।

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার সকালে বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিরচর ২নং ওয়ার্ড মহির পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন মো. জাফর আহমদ, পারেসুল আলম, মো. অছিউর রহমান, মো. তৌহিদুর রহমান ও মোজাফফর আহমদ। 

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘরগুলোতে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পারেসুল আলম বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে পাঁচটি বসতঘরই দাউদাউ করে জ্বলতে থাকে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝