Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
শিরোনাম:

ইউএনওর বাসভবন থেকে ‘ঘরগিন্নি’ সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম  (ভিজিটর : ৮)

সুন্দরবনের উপকূলবর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন থেকে একটি ‘ঘরগিন্নি’ সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে সাপটি উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডটিমের সদস্য আলম হাওলাদার সাপটি উদ্ধার করেন। তিনি জানান, ইউএনওর সরকারি বাসভবনে সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধারকর্মীদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে নিরাপদ উপায়ে সাপটিকে উদ্ধার করা হয়।

আলম হাওলাদার বলেন, উদ্ধার করা সাপটি স্থানীয়ভাবে ‘ঘরগিন্নি’ নামে পরিচিত, যার বৈজ্ঞানিক নাম কমন উলফ স্নেক (Common Wolf Snake)। এটি সম্পূর্ণ বিষহীন ও নিরীহ প্রজাতির সাপ। সাধারণত মানুষের বসতবাড়ির আশপাশে এ ধরনের সাপের দেখা মেলে।

তিনি আরও জানান, ঘরগিন্নি সাপ টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ধরনের পোকামাকড় খেয়ে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অজ্ঞতা ও ভয়ের কারণে অনেক সময় মানুষ এসব নিরীহ সাপ মেরে ফেলে, যা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, কোনো সাপ দেখলেই আতঙ্কিত হয়ে হত্যা না করে প্রশিক্ষিত উদ্ধারকর্মী বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত। কারণ অধিকাংশ সাপই মানুষের জন্য ক্ষতিকর নয়; বরং তারা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝