Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যার বিচার চেয়ে এলাকাবাসির মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৫৪ এএম  (ভিজিটর : ২০)

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ রাজুগংদের হামলায় মাসুম মিয়া (২৫) নামে এক প্রবাসী হত্যার বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।  

সোমবার (১লা জুন) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের টাওরা গ্রামে এ প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত মাসুমের মা প্রবাসী নারগিস, নানী খোশে আক্তার,বন্ধু রমজান মিয়া, স্থানীয় বাসিন্দা ও বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, যুবদলের ১নং ওয়ার্ড সভাপতি আব্দুস সাত্তারসহ স্থানীয় বাসিন্দারা।

বক্তারা বলেন, তুচ্ছ ঘটনার জেরে দু'মাস পূর্বে টাওরা পশ্চিমপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মাসুমকে পাঁচদোনা থেকে বাইক যোগে বাসায় ফেরার পথে ডাঙ্গা কালীগঞ্জ সড়কে পেয়ে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে একই এলাকার মাহবুব, শাকিল, উজ্জল, শাওন, হানজালা,তুষারসহ অজ্ঞাত সন্ত্রাসীরা। 

এ ঘটনায় থানায় মামলা হলেও তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হত্যাকারীদের গ্রেফতারে গড়িমসি করে নানাভাবে টালবাহানে ও আর্থিক সুবিধা দাবী করার বিচার পাওয়া নিয়ে দুশ্চিন্তা করছে নিহতের পরিবার। 

এ সময় বক্তারা আরও বলেন, তুচ্ছ ঘটনার জেরে ভোলাবো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন এক সালিশি বৈঠকে মিমাংসা করলেও ৪ দিন পর হামলা করে শাকিলগং  মাসুমকে হত্যা করে। এ হত্যা ঘটনার বিচার চেয়ে এলাকাবাসী স্থানীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সহানুভূতি প্রত্যাশা করেন তারা। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝