Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

এমপি রেজাউল ইসলাম

মাদক নির্মূল করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৬:১৬ পিএম  (ভিজিটর : ৮৮)

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু বলেছেন, মাদক বিক্রেতা ও সেবনকারির সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদকের ভয়াবহ ছোবল থেকে কেউ নিরাপদ থাকতে পারবে না। মাদকই অধিকাংশ অপরাধের মূল কারণ। তাই প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।

শনিবার (২৩ মে) বিকেলে রাণীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি রেজাউল ইসলাম বলেন, পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা না করলে চুরি, ডাকাতি, ছিনতাই ও অন্যান্য সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তিনি রাণীনগরে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় মোবাইল কোর্টের কার্যক্রম জোরদার এবং পুলিশের সাঁড়াশি অভিযান পরিচালনার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

সভায় সম্প্রতি উপজেলার পারইল ও গুয়াতা আটনিতাপাড়া গ্রামে বজ্রপাতে নিহত তিন পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান এবং ভূমিসেবা মেলার সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝