Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
শিরোনাম:

সরকারি গাড়ি নিয়ে গরু কিনতে হাটে ইউএনও!

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১২:৫৮ পিএম  (ভিজিটর : ১১)

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজের বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর পশুর হাটে সরকারি গাড়ী নিয়ে গরু কিনতে আসেন তিনি।

এ সময় তার সঙ্গে উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী, আনসার সদস্য এবং সরকারি গাড়ির চালক।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা বালিয়াপাড়া পশুর হাট ঘুরে ঘুরে গরু দেখছিলেন এবং দরদাম করছিলেন। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।

এ বিষয়ে ইউএনওর সরকারি গাড়ির চালক তরিকুল ইসলাম জানান, ইউএনও গরু কিনতেই হাটে এসেছেন।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, “শহরে এসে হঠাৎ গরুর হাটে ঘুরতে এসেছিলাম।”

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝