Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার সীমান্তবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল বিজিবি

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিটর : ১০)

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২১ জুলাই) সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এ মানবিক সেবা প্রদান করা হয়। বন্যাপ্রবণ ও সুবিধাবঞ্চিত সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবির এ উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবি এ বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সকাল থেকেই চিকিৎসাপ্রত্যাশী মানুষের ভিড়ে ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। এ কার্যক্রমে নারী, শিশু ও বয়স্কদের চিকিৎসাসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দিনব্যাপী পরিচালিত মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে প্রয়োজনীয় ও জীবনরক্ষাকারী ওষুধ বিতরণ করা হয়। বিজিবির আটজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি দল দিনভর চিকিৎসাসেবা প্রদান করেন। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।

রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী বলেন, “বন্যা পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে এ অঞ্চলের অনেক মানুষ নিয়মিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। সেই বিবেচনায় সীমান্ত এলাকার বয়োবৃদ্ধ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, ভবিষ্যতেও বিজিবির পক্ষ থেকে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মেডিকেল ক্যাম্পটি তদারকিতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এবং উপ-অধিনায়ক সাজ্জাদুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্যাম্পটি সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝