Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
শিরোনাম:

ভোলাহাটে আম ফাউন্ডেশনের আম বাজারের শুভ উদ্বোধন

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:৪৬ পিএম  (ভিজিটর : ৬২)

বাংলাদেশে আমের রাজধানী খ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাত করণের জন্য আমবাগান মালিক, আম চাষী ও আম ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন “আম ফাউন্ডেশন, ভোলাহাট”-এর উদ্যোগে আম বাজার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর ১২টায় এ বাজারের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, আম ফাউন্ডেশন, ভোলাহাটের সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন, ভোলাহাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, মোঃ মিজানুর রহমান, মোঃ লাল দেওয়ানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আম ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাত করণের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোলাহাটের আমের সুনাম আরও বৃদ্ধি পাবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝