Dhaka, Thursday | 27 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 27 August 2026 | English
শিরোনাম:

গাজীপুরে শিশুদের নতুন জামা ও তরুণদের মাঝে ফুটবল বিতরণ

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:২৯ পিএম  (ভিজিটর : ১৬৫)

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে গাজীপুরের কাপাসিয়ায় গতকাল শুক্রবার বিকেলে মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের শিশুদের মাঝে নতুন জামা এবং তরুণদের মাঝে ফুটবল ও জার্সি বিতরণ করা হয়েছে।

উপজেলার পাকিয়াব, দিঘিরকান্দা, মেরুয়া, পেচুরদিয়া, তরুল, কড্ডাইদসহ আশপাশের গ্রামগুলোর দুই শতাধিক অসহায় পরিবারের শিশুদের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। পাশাপাশি চারটি ফুটবল দলের সদস্যের মাঝে ৬০টি জার্সি ও চারটি ফুটবল বিতরণ করা হয়।

মাস্টার ইয়াকুব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি মো. মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে শিশুদের মাঝে এগুলো বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক একটি প্রতিষ্ঠান। প্রায় সারাবছরই এ ফাউন্ডেশনের মাধ্যমে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকিয়াব সুমাইয়া ইসলামিয়া বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোবারক হোসাইন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সভাপতি লুৎফুর রহমান, অ্যাডভোকেট আলমাসউদ্দিন মোল্লা, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আবুল কালাম ও কার্যকরী সদস্য মাহমুদুল হাসান, কড়িহাতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, প্রমুখ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝