Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪৭ পিএম  (ভিজিটর : ১২১)

পিরোজপুরের কাউখালী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে বিশিষ্ট সমাজসেবী হাজী মোঃ ওসমান গণির উদ্যোগে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ইউনিয়নের সহস্রাধিক অসহায় নারী-পুরুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলেদেন সমাজসেবী হাজী মো. ওসমান গনি।

এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধারাবাহিক ভাবে উপজেলার ৫ টি ইউনিয়নের সাত হাজার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, সিরাজুল ইসলাম উজ্জ্বল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়েব সিদ্দিকী, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ আলম সেপাইসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপহার পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝