Dhaka, Wednesday | 14 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 14 October 2026 | English
শিরোনাম:

টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে গৃহবধু খুন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:০২ পিএম  (ভিজিটর : ১২৬)

গাজীপুরের টঙ্গীতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমিন আক্তার (২৩) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

এঘটনায় বর্তমান স্বামী সুজন (৩৩) গুরতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ মে) বিকেলে টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকার শাহজাহানের বাড়িতে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর ঘাতক সাবেক স্বামী জাকির হোসেনকে আটক করেছে এলাকাবাসী।

নিহত নাজমিন আক্তার বরিশালের পটুয়াখালী জেলার গলাচিপা থানার গুলখালি গ্রামের নূর ইসলামের মেয়ে। তিনি দুইমাস আগে পূর্ব আরিচপুর জামাই বাজার শাহজাহানের ভাড়া বাড়িতে বর্তমান স্বামীকে নিয়ে বসবাস করে আসছিলেন।

আশপাশের ভাড়াটিয়ারা জানান, গত কয়েকবছর আগে জাকির হোসেনের সাথে নাজমিনের বিয়ে হয়। পরে গত ৫/৬ মাস আগে নাজমিন জাকিরকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়। পরে প্রাইভেটকার চালক সুজনের সাথে নাজমিনের বিয়ে হলে তারা টঙ্গীর পূর্ব আরিচপুর জামাই বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। বিকেল চারটার দিকে জাকির হাসেন নাজমিনের বাসায় এসে তার সাথে তর্কে জড়ায়। একপর্যায়ে জাকিরের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে নাজমিনের পেটে উপর্যুপরি আঘাত করে। বিষয়টি টের পেয়ে বর্তমান স্বামী সুজন এগিয়ে এলে তাকেও জাকির ছুরিকাঘাত করে।  এতে ঘটনাস্থলেই নাজমিনের মৃত্যু হয় এবং সুজন গুরতর আহত হন। পরে এলাকাবাসী আহত সুজনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায় এবং ঘাতক জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, ঘাতক জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝