Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

রাণীনগরে ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:০০ পিএম  (ভিজিটর : ৯১)

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগর উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে মিলিত হন। এরপরই ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় রাণীনগর থেকে সংশ্লিষ্টরা ভার্চুয়ালি যুক্ত হন।

পরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। এরপর অডিটোরিয়ামে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা চন্দন কুমার প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝