Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

রাণীনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৮:২৫ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ৮:২৭ পিএম  (ভিজিটর : ১০৮)

নওগাঁর রাণীনগরে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মুনসুর মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

সোমবার (১৮ মে) উপজেলার খাঁনপুকুর পুকুরে এই মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত মুনসুর মোল্লা উপজেলার করজগ্রাম মোল্লাপাড়া গ্রামের মৃত আফাজ মোল্লার ছেলে।

নিহতের চাচাতো ভাই জাহাঙ্গীর মোল্লা জানান, খাঁনপুকুর পুকুরে মাছ মরে ভেসে উঠছিল। সকাল থেকে স্থানীয় অনেকেই সেই সব মাছ ধরছিলেন। বেলা ১১টার দিকে মুনসুর ওই পুকুরে মাছ ধরতে যান। দুপুর হয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এরপর স্থানীয় লোকজন মুনসুরকে পুকুরে খুঁজতে থাকে। একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। সেখান থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, পুকুরে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝