Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

রাণীনগরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:২৪ পিএম  (ভিজিটর : ৫৭)

নওগাঁর রাণীনগরে সাংবাদিক সাহাজুল ইসলামের মেসার্স সাহাজুল ট্রেডার্স নামে পাইকারি দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে দোকানের মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

সাহাজুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় ক্রয়-বিক্রয় শেষে রাত আনুমানিক ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। দোকানের ভেতরে ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ডলিফ, স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। দ্রুত চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝