Dhaka, Sunday | 17 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 17 May 2026 | English
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
শিরোনাম:

চট্টগ্রামে লাখ টাকার জাল নোটসহ আটক ৩

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:৪১ পিএম  (ভিজিটর : ১৯)

চট্টগ্রাম নগরী ও হাটহাজারীতে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। শনিবার দিনভর পরিচালিত এসব অভিযানে জাল টাকা উদ্ধার ছাড়াও একটি সক্রিয় চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব জানায়, নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় জাল টাকা কেনাবেচার প্রস্তুতি চলছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বহন করা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আটক আছান উল্লাহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষাড় এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল নোট সংগ্রহ ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে একইদিন রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী থানার আলীপুর আব্বাসিয়াপুর এলাকায় আরেকটি অভিযান চালায় র‌্যাব-৭। এ সময় জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) এবং হাসানুর রাহি (১৯) নামে দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একইসঙ্গে জাল নোট চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝