Dhaka, Monday | 7 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 7 September 2026 | English
শিরোনাম:

রাণীনগরে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেফতার ১

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:২১ পিএম  (ভিজিটর : ১৯৮)

নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার (১৫ মে) রাতে গোলাম রব্বানী নামে একজনকে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।

মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানী (৫০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রাতে উপজেলার লোহাচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত গোলাম রব্বানী উপজেলার কচুয়া গ্রামের রহিম উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোলাম রব্বানী নামে ওই ব্যক্তি ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলাম রব্বানীকে আটক করে।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত গোলাম রব্বানীকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝