Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পাবনায় চিকিৎসক-নার্সদের মানববন্ধন

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৩:১৩ পিএম  (ভিজিটর : ১০০)

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. নাসিরের ওপর হামলার প্রতিবাদ এবং চিকিৎসা সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পাবনা জেলা শাখা, ইন্টার্ন ডক্টর অ্যাসোসিয়েশন (আইডিএ) এবং পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন চিকিৎসক রোগীকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু বর্তমানে চিকিৎসকরা কর্মস্থলে চরম অনিরাপত্তার মধ্যে দায়িত্ব পালন করছেন। ডা. নাসিরের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার এবং চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

ড্যাব পাবনা জেলা শাখার সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন গাইনি চিকিৎসক ডা. শামীম খাতুন পলি, আইডিএ পাবনা জেলা শাখার সভাপতি ডা. তামিম ইসলাম, সাধারণ সম্পাদক ডা. তানিয়া তাজনিম, পাবনা মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. সাগর মাহমুদ এবং সাধারণ সম্পাদক হাবিবুল শুভ।

এসময় আরও উপস্থিত ছিলেন ডা. সিরাজুল আলম রাকিব, ডা. শামসুল আলম মালিথা, ডা. হাসানুজ্জামান টুটুল, ডা. ফাহমিদুল হাসান নুরসহ চিকিৎসক, নার্স ও মেডিকেল শিক্ষার্থীরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝