Dhaka, Saturday | 16 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 16 May 2026 | English
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
কমল সোনার দাম
গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মানুষের ঢল
শিরোনাম:

মুন্সীগঞ্জে ভাগ্নিকে ধর্ষণ শেষে হত্যাহত্যার অভিযোগ

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৩২ পিএম  (ভিজিটর : ৯)

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি মদিনা পাড়া গ্রামে ১০ বছরের এক কিশোরীকে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে সৎ মামা রাজা মিয়ার(৩৫) বিরুদ্ধে ।

এ ঘটনায় ঘটনাস্থলে থেকে রাজা মিয়াকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ ।

শনিবার (১৬ মে) বিকাল ৩ টার দিকে নিজ ঘরের খাটের ওপর নিহত কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয় । বিকাল ৪ টার দিকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনার জড়িত সন্দেহে সৎ মামা রাজা মিয়াকে আটক করে পুলিশ ।

নিহত কিশোরী ওই এলাকার কাতার প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে। 

পুলিশ সূত্রে জানা যায়, রাজা মিয়া খুলনা জেলার মোড়লগঞ্জ থানার মৃত আকবর হাওলাদারের পুত্র। প্রায় ৬ বছর ধরে রাজা মিয়া নিহত কিশোরীদের পরিবারের সঙ্গে বসবাস করতেন।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মো.শাহ আলী ও বালুচর ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য সালেহা বেগম জানান, ‘নিহত কিশোরীকে ধর্ষনের পর হত্যার আলামত পাওয়া গেছে।’

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা শুরু হয়। পুলিশ দ্রুততার সাথে ওই সৎ মামা রাজা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সৎ মামা আটক আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে বলা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝