Dhaka, Saturday | 16 May 2026
         
English Edition
   
Epaper | Saturday | 16 May 2026 | English
কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী
কমল সোনার দাম
গজারিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে মানুষের ঢল
২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বর শুরুর পরিকল্পনা
শিরোনাম:

সদর হাসপতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ১

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:০০ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৩:০১ পিএম  (ভিজিটর : ৪৭)

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে দুলাল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর হাসপাতালের নির্মাণাধীন ভবন থেকে পড়ে যান ওই শ্রমিক।  

পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত শ্রমিক রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পোতাহার এলাকার মৃত জাহিরের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর হাসপাতালের নির্মাণাধীন ছয়তলা ভবনে রডের কাজ করছিল দুলাল।  অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। পরে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান সে মারা গেছে।

নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম জানান, এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝