Dhaka, Tuesday | 21 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 July 2026 | English
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
লিসবনে কনসার্ট মাতাবেন জেমস ও জায়েদ খান
শিরোনাম:

নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে গেছে

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৪:০৫ পিএম  (ভিজিটর : ৫৭)

পিরোজপুরের নেছারাবাদের মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৎস্য শিকারের সুতা-রশির মোকাম, কীটনাশক, সার ও মোদি‌ ব্যবসায়ী ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে দাবি ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নেছারাবাদ ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় নেছারাবাদ থানা পুলিশ প্রশাসন, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আগুন নেভাতে সহযোগিতায় করে। প্রায় ৪টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। 

ব্যবসায়ীরা জানান মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে কীভাবে দাঁড়াবো বুঝতে পারছি না। এ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। ব্যবসায়ীরা দ্রুত সরকারি ক্ষতিপূরণ, আধুনিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং স্থায়ী ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন। এতে প্রায় ১২ কোটি টাকার বেশি  ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

কীটনাশক ও সার ব্যবসায়ী রিয়াদ কাজী বলেন, আগুন লাগার পর কিছুই বের করতে পারিনি। কোটি টাকার মালামাল পুড়ে গেছে। দ্রুত ক্ষতিপূরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

জাহাজ ও ট্রলারের দড়ি ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম বলেন, গত বছরও একই গলিতে আগুনে ব্যাপক ক্ষতি হয়েছিল। কিন্তু স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার এমন ঘটনা ব্যবসায়ীদের পথে বসিয়ে দিচ্ছে।

বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের সহাকারী পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা কীটনাশক দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ বলা যাবে।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে বন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝