Dhaka, Wednesday | 19 August 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 19 August 2026 | English
শিরোনাম:

গোয়ালন্দে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ৫৬)

রাজবাড়ীর গোয়ালন্দে থেকে এক মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেফতারকৃত আসামি হলো রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে মোঃ আইয়ুব মোল্লা (৩৭)।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ২টা ১ মিনিটে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়ালন্দ উপজেলার গফুর মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৪, তারিখ ২৪ ডিসেম্বর ২০১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৩(খ) ধারায় দায়েরকৃত মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব মোল্লা র‌্যাবকে জানান, তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝