Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

বাঁশখালীর শিলকূপ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৫:৩৯ পিএম  (ভিজিটর : ১৯৫)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়ন কৃষক দলের নেতা মো. ইস্কান্দারকে আহ্বায়ক ও মুহাম্মদ ছৈয়দুল আলমকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে।  

শুক্রবার (১৫ মে) দুপুরে ৩৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন বাঁশখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসমাঈল ও সদস্য সচিব ফজল কাদের।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে শিলকূপ ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে উপজেলা বিএনপি ও কৃষকদলের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে শিলকূপ ইউনিয়নে ৩৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বাঁশখালীর অন্যান্য ইউনিয়নেও আহ্বায়ক কমিটি গঠন করা হবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝