Dhaka, Monday | 13 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 13 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

সরাইলে কবি আবুল কাশেম তালুকদার স্মরণে নাগরিক শোকসভা

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:১৮ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৯:২০ পিএম  (ভিজিটর : ১৭৭)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সাহিত্য ভুবন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সাহিত্যপ্রেমী আবুল কাশেম তালুকদারকে স্মরণ করে নাগরিক শোকসভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটের হলরুমে ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাংবাদিক-কবি মো. আল আমিন শাহিন, হাজী ফিরোজ মিয়া কলেজের অধ্যক্ষ কবি এম এ হানিফ, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুব খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক মো. মুরাদ খান, সমাজসেবক মো. মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক কবি মো. ফেরদৌস রহমান, সরাইল উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মো. মুজিবুর পাঠান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী ফজিলাতুন্নেছা, বাচিক শিল্পী নুসরাত জাহান জেরিন, ব্রাহ্মণবাড়িয়া অদ্বৈত মল্লবর্মণ সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভুঁইয়া, বাচিক শিল্পী ও কবি মো. নাজমুল কবির, কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. কায়কোবাদ এবং সিনিয়র সহকারী শিক্ষক নাজমা বেগমসহ সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

বক্তারা বলেন, কবি আবুল কাশেম তালুকদার ছিলেন একজন মানবিক, সংস্কৃতিমনা ও সাহিত্যপ্রেমী মানুষ। তিনি দীর্ঘদিন সাহিত্যচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত সাহিত্য ভুবন গণগ্রন্থাগার এলাকার সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অনুষ্ঠানের শেষপর্বে কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিবারের পক্ষ থেকে দোয়া পরিচালনা করেন তাঁর ছেলে মো. নাজমুল কবির। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শ্রাবণ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝