Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিক্ষকরা নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী
স্বর্ণের দাম ভরিতে বাড়লো ২২১৬ টাকা
শিরোনাম:

রূপগঞ্জ সাহিত্য পরিষদের গ্রন্থ উৎসব

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:১৩ পিএম  (ভিজিটর : ১৭৬)

নারায়ণগঞ্জের কবি ও লেখকদের সংগঠন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র কবি আসাদ আল মনসুরের লেখা ‘স্মৃতি যায় না মোছা’  ও দেবই কাজিরবাগ ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক রতন সরকারের লেখা ‘ঝরাফুল’ নামীয় দুটি কাব্য গ্রন্থের প্রকাশনা উৎসব উদযাপন করা হয়েছে।

(১৬ মে) শনিবার বিকালে উপজেলার গোলাকান্দাইলে নিরিবিলি কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে রূপগঞ্জ সাহিত্য পরিষদের ৭৬ তম কবিতার আসরে এ গ্রন্থ প্রকাশনা উৎসব পালন করা হয়।

উৎসবে রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি আলম হোসেনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাহবুব আলম প্রিয়'র সঞ্চালনায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাহিত্য পরিষদের সিনিয়র সহ সভাপতি ডাক্তার হালিম ভুঁইয়া, সহ সভাপতি ডাক্তার মেজবাউল হাসান, কবি ও প্রবীণ শিক্ষক শম্ভুনাথ হালদার, কবি নায়েব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পীযুষ কুমার হীরা, লেখক কফিল উদ্দিন, সমাজসেবক  খলিলুর রহমান, প্রভাষক, কবি ও গীতিকার রকিউজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক মাসুদ রানা মোক্তার, কবি আসাদ আল মনসুর,প্রভাষক  রতন চন্দ্র সরকার, সাইদুল ইসলাম,  কবি ও কৃষিবিদ দেলোয়ার হোসেন রাতুল প্রমূখ।

এ সময় গ্রন্থের প্রকাশনা উৎসবপূর্বে নিয়মিত সাহিত্য আড্ডার অংশ হিসেবে কবিদের স্বরচিত লেখা পাঠ, গানের আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা রূপগঞ্জ সাহিত্য পরিষদের কবিদের লেখা বই প্রকাশে বিশেষভাবে উৎসাহিত করতে প্রকাশনা সহযোগিতার উদ্যোগ নেয়া হয়। এ সময় সংগঠনের বাৎসরিক সম্মেলনের প্রস্তুতি ও সংকলণ গ্রন্থসহ লেখকদের জীবনী সংকলন প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
  
এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝