Dhaka, Sunday | 26 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 26 July 2026 | English
শিরোনাম:

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান-সংস্কৃতি মন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:০৪ পিএম  (ভিজিটর : ৫৫)

সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের কঠোর অবস্থান দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করবে। ফ্যাসিস্ট সরকার দেশ থেকে ৩০ হাজার কোটি টাকা বাইরে পাচার করেছে।

শনিবার (১৬ মে) দুপুরে মাগুরা বেরইল পলিতা নাজির আহমেদ ডিগ্রী কলেজে এক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা কালে সংস্কৃতি মন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ অ্যাড. নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বডির সভাপতি ফারুকুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মো: মনোয়ার হোসেন খান ও সংরক্ষিত মহিলা আসনের এমপি এড.নেওয়াজ হালিমা আর্লি।

এছাড়া বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, জেলা জামাত ইসলামের আমীর এমবি বাকের ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ কাজী হায়াত আলী। 

বক্তারা বলেন, মাগুরা জেলার মধ্যে লেখাপড়া এবং পরিবেশগত দিক দিয়ে নাজির আহমেদ ডিগ্রী কলেজ অন্যতম সেরা। কলেজটিকে দ্রুত জাতীয়করণের দাবি করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝