Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

মোংলায় গাঁজাসহ গ্রেপ্তার - ৪

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম  (ভিজিটর : ৫৪)

মোংলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

বুধবার (২৮ অক্টোবর) রাতে মোংলা পোর্ট পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ বালুরমাঠ এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন রুমি মো. পারভেজ (২১) রুমি ইসলাম (৩২) মোছা ময়না (২৪) ও মোছা. ফাতেমা (৩০)  তারা সবাই মোংলা পৌরসভার শ্রম কল্যাণ রোড এলাকার বাসিন্দা।

উদ্ধারকৃত মাদক ও আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরাধ দমনে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটির মিডিয়া উইং।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝