নানা অপশক্তি দেশের যুব সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুপথে রাখতে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে।
আজ শনিবার (১৬ মে) দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে “নতুন কুড়ি স্পোর্টস-২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ বকুল বলেন, “প্রতিটি তরুণের হাতে আমরা মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই। তাদের মাঝে হতাশা নয়, আগামী বাংলাদেশের আলো দেখতে চাই।”
এসময় উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানসহ খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সাঈদ মনজুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন।
এফপি/জেএস