Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

চন্দনাইশে এলডিপি থেকে বিএনপিতে সহস্রাধিক কর্মীর ঢল

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:২২ পিএম  (ভিজিটর : ৩৭)

চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী।

শুক্রবার (১৫ মে) বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি জসিম উদ্দিন আহমেদের হাতে যোগদান করেছেন এলডিপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বেশ কয়েকজন নেতা ও তাদের কর্মী-সমর্থকরা।

চন্দনাইশের মক্কা পেট্রল পাম্প সংলগ্ন মাঠে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। যোগদানকারীদের মধ্যে রয়েছেন উপজেলা এলডিপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী, চন্দনাইশ পৌর এলডিপির সাধারণ সম্পাদক আখতার আলম, পৌর গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইউছুপ, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, পৌরসভা কৃষক দলের সদস্য সচিব এনামুল হকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী করেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, চন্দনাইশ পৌর যুবদল আহ্বায়ক আজম খান, সচিব শহিদুল ইসলাম, দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন, সচিব মো. মাহফুজ প্রমুখ। চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসীম উদ্দীন আহমেদ জানান, আজ বিভিন্ন ইউনিটের প্রায় আশি পার্সেন্ট যোগদান করায় এলডিপি প্রায় বিলুপ্ত হয়েছে।

এর ভেতরে ২ শতাধিক আছে পোস্টধারী নেতা এবং তাদের সঙ্গে সহস্রাধিক কর্মী ছিলেন। এ সময় তিনি যোগদান করা নেতাদের ধন্যবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝